
নিউজগার্ডেন ডেস্ক: শ্রমিক দলের সভায় প্রধান অতিথি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বিএনপি যে ওয়াদা মানুষের কাছে দে তা বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সমস্ত নির্বাচনী ওয়াদা দিয়েছে তা অক্ষর অক্ষরে পালন করছে। আজ তা কাজের দৃশ্যমান শুরু হয়েছে। প্রয়াত আব্দুল্লাহ আল নোমান শ্রমিকবান্ধক একজন নেতা ছিলেন। উনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে শ্রমজীবী মানুষের মাঝে। তিনি শ্রমিক দলের সভাপতি থাকা অবস্থায় যে ভূমিকা রেখেছেন তা স্মৃতির ভাষ্কর্য হয়ে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শ্রমজীবী মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা ইফতার মাহফিল চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদের সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন,
প্রধান বক্তা চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনের সম্পাদক স ম জামাল উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা এস কে খোদা তোতন, এম এ সবুর, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি, এম আর মঞ্জু, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মমতাজ উদ্দিন, কালু চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন, মোতালেব চৌধুরী, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোঃ হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সহ সম্পাদক আবু জাফর, ইব্রাহিম ফরাজী, নাসির উদ্দিন, কুতুবুদ্দিন, নিজামুদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক, আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, আজিজ উদ্দীন মিন্টু, রবিউল হোসেন সহ পরিবহণ সেক্টরের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসিক ও থানা জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। সারাদেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে সকলের সার্বিক সহযোগিতা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর শ্রমিক প্রতিনিধিদের একমাত্র কাজ দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে শ্রমিক নেতারা যা করতে পারে, অতীতেও করেছে। কেননা, শ্রমিকেরাই হলো দেশ গড়ার কারিগর। এবারও শ্রমিকদল কেন্দ্রীয়ভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে সহযোগিতা করার জন্য সকল শ্রমিক নেতৃবৃন্দ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, মানুষের কল্যাণ পাশে দাঁড়ানো দেশের উন্নয়ন উৎপাদন ভূমিকা রাখা অপরিহার্য। পরিবহণ সেক্টরের উদ্দেশ্যে বলেন, এবার ঈদ যাত্রায় মানুষ যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতায়াত করতে পারে। সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সরকার দেশ গঠনে কৃষি কার্ড, নারীদের জন্য ফ্যামিলী কার্ড ও ইমাম মোয়াজ্জামদের জন্য কার্ড চালু করছে। সেরকম একটি কার্ড শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন। যা শ্রমিকদের উপকারে আসবে, সে চেষ্টা করবো, ইনশাল্লাহ।
বিশেষ অতিথি শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেন, অতীতে স্বৈরাচার সরকার গুলো দেশের শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আর জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারেক রহমান ওই শ্রমিকদের কথা বিবেচনা করে ৩১ দফার মধ্যে অনেকগুলো দাবি উপস্থাপন করেছেন। সেজন্য শ্রমিকরা সার্বক্ষণিক বিএনপি ধানের শীষের পক্ষে রায় দিয়ে থাকেন। শ্রমিকদের ভালোবাসা আস্থার স্থান। এটি একটি শিখর হিসাবে বীজ বপন করেছে। এই শিকড়কে কেউ উপড়ে ফেলতে পারবে না। আব্দুল্লাহ আল নোমানও সেরকম একজন নেতা। তিনি স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে।
প্রধান বক্তা সাঈদ আল রহমান এমপি বলেন, আমার বাবা যেভাবে শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন আমিও সেভাবে বলে যেতে চাই। আপনারা যারা শ্রমিক দলের সাথে সম্পৃক্ত আছেন আমাকে আবদুল্লাহ আল নোমানের সন্তান হিসেবে অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতা করবেন। আমাকে নির্বাচিত করার জন্য, আমার পাশে এসে আপনারা দাঁড়ানোর জন্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রমিকদের প্রতি আমি সবসময় সহযোগিতার হাত বাড়াতে সচেষ্ট থাকবো।
সভাপতি তার বক্তব্য বলেন, দেশের মানুষ বিএনপি’র পাশে অতীতেও ছিল যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে থাকবে তারেক রহমানের নির্দেশে যে বার্তা এসেছে সেটি পালন করার জন্য শ্রমিক প্রতিনিধিরা সকলের প্রস্তুত আছে এবং প্রতিটি কথা পালন করবে, ইনশাআল্লাহ।
তারেক রহমানের এই বার্তা দেশকে আরও গতিশীলভাবে এগিয়ে নেবে। তাই আবদুল্লাহ আল নোমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে সূরা ফাতেহা এখলাস দরুদ শরীফ পাঠ করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।









