
নিউজগার্ডেন ডেস্ক: দেড় শতাধিক গ্রন্থের রচিয়তা ও ৩ হাজারের অধিক গানের গীতিকার জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামীর শোক সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, কবি মাহমুদুল হাসান নিজামী কবি সাহিত্যিক গীতিকার ছাড়াও তিনি বহুভাষাবিদ ছিলেন। তার সৃষ্ট সাহিত্য সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁেচ থাকবেন। এত বড় একজন গুণিকে একুশে পদক, স্বাধীনতা পদক দিতে না পারায় রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা লজ্জিত।
বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ভিআইপি হলে কবি মাহমুদুল হাসান নিজামীর শোক সভা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম সভাপতি সাংবাদিক কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার ও সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, প্রধান আলোচক ছিলেন দৈনিক আমাদের দেশ আবসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, বক্তব্য রাখেন বৈশাখী টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম মেট্টেপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ধর্মমন্ত্রনালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য দিপক কুমার পালিত, চট্টগ্রাম প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক ও ইসামিক টিভির ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহ, চট্টগ্রাম রির্পোটাস ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নুর, চট্টগ্রাম এডিটর ক্লাবের সভাপতি এম আলী হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুব, কবি ও সাংবাদিক কামাল পারভেজ, নাট্যকার রতন চক্রবর্তী, মাহবুব মওলা রিপন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সদস্য সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আবু সুফিয়ান, বাঁশখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরীর সভাপতি সাইফী আনোয়ার, অধ্যক্ষ মুখতাদের আজাদ খান, নেজামী ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী।
উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার সুরকার এবং গীতিকার দিলীপ ভারতী, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপা, সংগীত শিল্পী চন্দনা চক্রবর্তী, সংগীত শিল্পী মৌ চৌধুরী, সংগীত শিল্পী ফরিদুল ইসলাম, সংগীত শিল্পী ও গীতিকার আকতার হোসেন, নারী উদ্যাক্তা সুপর্ণা মুৎসুদ্দী শুক্লা, নারী উদ্যাক্তা তানিয়া ভুইয়া, সাংবাদিক তৌহিদুল ইসলাম, কবি কে এম আলী হাসান, সংগঠক ও সাংস্কৃতিক কর্মী জসিম উদ্দীন চৌধুরী, মাওলানা হারুন, মাওলানা হারুন নিজামী, মাওলানা আকবর হাসান, হাফেজ তৌহিদুল ইসলাম, মাওলানা ইমরান, কবি নিলয় দাশ, কবি আরিফুল ইসলাম, নুরুল আলম চৌধুরী, মোহামাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।









