বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্কাউট ওন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা কমিশনার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রেসিডেন্ট’স স্কাউট (পিএস) মামুন হাসান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, গোমদণ্ডী পাইলট স্কুলের প্রধান শিক্ষক খসরু পারভেজ, উপজেলা স্কাউটস সম্পাদক নুরুল আকতার, যুগ্ম সম্পাদক ফারুক ইসলাম মানিক, স্কাউট লিডার এসএম গোলাম মোস্তফা, প্রণয় বড়ুয়া, পিআরএস লাবীব মোহাম্মদ ত্বকী, পিআরএস পাভেল মহাজন, মো. আবু কাইয়ুম, মো. সাজ্জাদ হোসেন।

এতে উপস্থিত ছিলেন পিএস সানিয়াত-উল আলম, নাঈমা আকতার, বিবি ফাতেমা, শাওন, কাওসার, এসআরএম রিমেল বড়ুয়া, আরএম এহছানুল হক নিলয়, সামিউল, সায়েম, পায়েল, ইমতিয়াজ, মিজান, নয়ন, রায়হান প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসিডেন্ট’স স্কাউট হাফেজ জাহেদুল ইসলাম।

মন্তব্য করুন