নববর্ষে শুভেচ্ছা জানালেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইলিয়াছ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত একক কাউন্সিলর পদপ্রার্থী, চকবাজার থানা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ ইলিয়াছ ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ ও বেদনা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই দিনটি। নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

তিনি একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবা করে যেতে চান। তিনি চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, শিক্ষা ও নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি সকলকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন