গভ. মুসলিম হাই স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সংবর্ধনা

নিউজগার্ডেন ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা , চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোরশেদুজ জামান, প্রধান শিক্ষক, গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আবদুল আজিজ, জেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিস, চট্টগ্রাম, জনাব মুহাম্মদ তজল্লী আজাদ, প্রধান শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম, জনাব সৈয়দ আবদুল মান্নান, সহকারী জেলা শিক্ষা অফিসার, চট্টগ্রাম, জনাব মুহাম্মদ নুরুল আমিন, প্রধান শিক্ষক, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব রোকসানা আক্তার, প্রধান শিক্ষক, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব মরিয়ম বেগম, প্রধান শিক্ষক, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব আমির হক মোহাম্মদ আবুল হোছাইন, প্রধান শিক্ষক, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব মো. আজিজুল হক নিজামী, প্রধান শিক্ষক, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব মোস্তফা বেগম হাবিবা, সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ), গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম, জনাব মো. আনোয়ার হোছাইন, সহকারী প্রধান শিক্ষক (দিবা), গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ ছাত্রদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কৃতি ছাত্রদের সংবর্ধনা সূচক ক্রেস্ট প্রদান করেন।

মন্তব্য করুন