পতেঙ্গায় ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, আটক ৯

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

 

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টা দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের বাম পাশে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানায় র‌্যাব।
আটককৃতরা হলেন. সৈয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), পিতা-মৃত মোঃ সিদ্দিক, সাং-১৫নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। সুলতান আহম্মদ(৫৫) (রোহিঙ্গা), পিতা-মৃত আহমদ হোসেন, সাং-১০নং ক্যাম্প, সাব ব্লক-বি-টু, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। মোঃ ইউসুফ (৪৫)(রোহিঙ্গা), পিতা-নুর মোহাম্মদ, সাং-১০নং ক্যাম্প, সাব ব্লক-বি, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ কাসিম(৩০) (রোহিঙ্গা), পিতা-নুর হোসেন, সাং-চাকমারকুল, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৫। মোঃ ইসমাইল(৪০) (রোহিঙ্গা), পিতা-মোঃ নুর আহমদ, সাং-১০নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৬। শাহ আলম (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-জালিয়াপাড়া বাঘকাটাঘোনা, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, ৭। আজম উল্লাহ (৫৭), পিতা-মৃত আলী উল্লাহ, সাং- পশ্চিম বাজার পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৮। মোঃ ফারুক (২৫), পিতা-সিদ্দিক আহম্মদ, সাং- দক্ষিন পাড়া, থানা টেকনাফ, জেলা-কক্সবাজার, ৯। ছানাউল্লাহ (৫৭), পিতা-মৃত মোজাহেরুল হক, সাং-ডেল পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের’কে আটক করতে সক্ষম হয়।

 

মন্তব্য করুন