আনোয়ারায় আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুক্রবার ( ১০ এপ্রিল) সন্ধ্যায় কাফকো সেন্টারের দেযাং রেস্টুরেন্টের হলরুমে কমিটির সেক্রেটারি মনির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় এবং সভাপতি মোর্শেদ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মেরিন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন প্রকৌশলী সৈয়দ আবু আজম, বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবী সংগঠন জুঁইফুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং রাইট ওয়ে হিউম্যান সোসাউটির প্রেসিভেন্ট জিএম মামুনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক সাংবাদিক শেখ আব্দুল্লাহ।

মন্তব্য করুন