
নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যগণ অদ্য গতকাল এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ রাত্রি আনুমানিক ২১:০০ ঘটিকায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ফকির টিলা এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনা করেন।
চেকপোস্ট চলাকালীন সময় একটি সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে এতে থাকা ব্যক্তিরা পুলিশি তৎপরতা বুঝতে পেরে সিএনজিটি দ্রুত গতিতে পার্শ্ববর্তী একটি সড়ক দিয়ে চালিয়ে নিয়ে গিয়ে পাহাড়ি এলাকায় নেমে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত সিএনজি তল্লাশি করে দুই) একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং সিএনজি অটোরিকশাটি জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিএনজি চালককে মোঃ মিনহাজ (৩২), পিতা- মৃত বাচা আহাম্মদ, মাতা- শেলু আক্তার, সাং- ফকিরটিলা, পূর্ব খুরুশিয়া, ৭নং ওয়ার্ড, ১০নং পদুয়া ইউনিয়ন, থানা- দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম হিসেবে সনাক্ত করা হয়েছে।
বর্তমানে সিএনজি চালকসহ অজ্ঞাতনামা আরও ২ আসামী পলাতক রয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।









