২৬ সদস্যের চট্টগ্রাম নগর পেশাজীবী দলের কমিটি অনুমোদন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, কেন্দ্রীয় কমিটি কর্তৃক সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চট্টগ্রাম মহানগর এর ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ লোকমান হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, কর আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি: সাইফুল হুদা জাহাঙ্গীর, সহ-সভাপতি ওসমান হায়দার, মঈন উদ্দীন, এ্যাডভোকেট সোহরাব আলী খান, মোহাম্মদ তারেক মহসিন, এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আনোয়ার উল্লাহ, হাবিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিনহাজ উদ্দীন খান। সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দীন (মুহিত)। সাংগঠনিক সম্পাদক কাজী আনসারুল হক। সহ-সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দীন। অর্থ সম্পাদক এ্যাডভোকেট কে. এম. গুলজার হোসেন। প্রচার সম্পাদক এ্যাডভোকেট এস. এম. মামুনুর রহমান। সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন। দপ্তর সম্পাদক শ্যামল দাশ। সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। সদস্যরা হলেন মোহাম্মদ দিদারুল হক, সৈয়দ মোহাম্মদ আমান উল্লাহ, মফিজুর রহমান, মাসুদ ভূঁইয়া, আব্দুল হান্নান (বাবুল চৌধুরী), দেলোয়ার হোসেন, নবী হুসেন প্রমুখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন