ঈদুল আজহায় উস্কানিমূলক শ্রমিক অসন্তোষ কঠোর হস্তে দমন করা হবে: সিএমপি কমিশনার

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী-এর সঙ্গে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানসহ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালকবৃন্দ এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্যাহ মানসুর ও এনামুল আজিজ চৌধুরী এবং সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, ঈদুল আজহার আগে তৈরি পোশাক কারখানায় উস্কানিমূলক শ্রমিক অসন্তোষ, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, কারখানা ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে পুলিশের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেল সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার ফলে বিদেশি ক্রেতাদের লিড টাইম বিঘিœত হয়ে রপ্তানি কার্যক্রমেও বিলম্ব ঘটছে।

তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিকদের নির্বিঘেœ যাতায়াত নিশ্চিত করা এবং কারখানার সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য সিএমপি’র সহযোগিতা কামনা করেন। একইসাথে, আমদানিকৃত পণ্যবাহী ট্রাক ও রপ্তানি পণ্যবাহী ট্রেইলার যাতে দ্রুত বন্দরে প্রবেশ ও বের হতে পারে, সে লক্ষ্যে বন্দর সংশ্লিষ্ট সড়কসমূহ যানজটমুক্ত রাখার জন্যও তিনি অনুরোধ জানান।

বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, বিজিএমইএ সর্বদা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের বেআইনি কর্মকা-ে সমর্থন করে না। তবে পোশাকশিল্পে সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি, শ্রমিক উস্কানি বা সংঘর্ষের মতো ঘটনা প্রতিরোধে পুলিশের কার্যকর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে, যা তাদের দায়িত্বের অংশ। দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এই শিল্পখাতের ভাবমূর্তি রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিএমইএ ও শিল্প মালিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি আরও আশ্বাস দেন যে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উস্কানিমূলক শ্রমিক অসন্তোষ কঠোর হস্তে দমন করা হবে।

মন্তব্য করুন