
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম” যার সরকারী সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধীকরণ নম্বর: চট্ট-১০০৩/১৯৮২, ঠিকানা ১৫২ কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম, স্থাপিত: ১৯৭৭ ইংরেজী। সরকারী নিবন্ধীকরন এ সংস্থাটি সুদীর্ঘ ৪৯ বৎসর চট্টগ্রাম মহানগরীতে শিক্ষা বিস্তার, গরীব রোগীদের চিকিৎসা সেবা, গরীব অসহায় ছেলে মেয়েদের বিবাহ সাহায্য, বিধবা মহিলাদের পূনবার্সনের লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন, এতিম অনাথ শিশুদের জন্য এতিমখানা প্রতিষ্ঠাসহ অনেক জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এ সংস্থা দেশে বিদেশে সুনাম ও সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।
চট্টগ্রাম তথা দেশে বিদেশে সুপরিচিত এ সংস্থার সুনাম নষ্ট করার জন্য একটি প্রতারক চক্র ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সরকারী সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধীকরণ নম্বর: চট্ট-১০০৩/১৯৮২, ঠিকানা: ১৫২ কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম, স্থাপিত: ১৯৭৭ ইংরেজী ব্যবহার করে “জ ঈধংয চব সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম” এ নামে ভুয়া প্রতিষ্ঠান করে স্যোশাল মিডিয়ার মাধ্যমে অবৈধ ব্যবসা সহ সাধারণ মানুষকে প্রতারনা করে যাচ্ছে। যা ইতিমধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। মূলত চট্টগ্রাম মহানগরীতে জ ঈধংয চব সমাজ কল্যাল পরিষদ চট্টগ্রাম নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই। এটি একটি সম্পূন্ন ভূয়া ও প্রতারনা ছাড়া আর কিছু নয়।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের ও সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সরকারী নিবন্ধন নম্বর ও ঠিকানা ব্যবহার করে যে বা যারা বিভিন্ন প্রতারনা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানান এবং এ প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য জন সাধারণের প্রতি আহ্বান জানান।









