মহান মে দিবসে এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির ত্রাণ বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ১ মে বিকেলে “এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটি”-র পক্ষ থেকে মেহনতি শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে ত্রাণ বিতরণ করা হয়।

ফোরামের চেয়ারম্যান হাশমিরা হায়দার চৌধুরীর সার্বিক তত্বাবধানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দুশতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষদের নিকট ত্রাণ হিসেবে ডাল, চাল, লবণ ,তেল বিতরণ করা হয়েছে।

জিইসি মোড় সংলগ্ন হোটেল পেনিনসুলা প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চ এর সদস্য জনাব আসাদুজ্জামান আসাদ।

এ সময় সভাপতির বক্তব্যে হাশমিরা হায়দার চৌধুরী বলেন, মে দিবসে পরিবহন বন্ধ থাকায় দিনে এনে দিনে খাওয়া অনেক মেহনতি শ্রমিক খাদ্য সংকটে পড়ে যায়। মে দিবসে নানা অনুষ্ঠান হলেও এ সব শ্রমিক এদিনটিতেও অভুক্ত থাকে। এ দৃষ্ঠিকোণ থেকে মেহনতি শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে ত্রাণ বিতরণের উদ্যেগ নিয়েছি।

তিনি দরিদ্র অসহায় ও মেহনতি শ্রমজীবী মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতার ঐক্যের প্রধান উদ্যেক্তা আবদুল্লাহ আল মামুন, আশরাফ উদ্দিন নয়ন।

 

মন্তব্য করুন