
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন করার জন্য সংগঠনের এক মতবিনিময় সভা গতকাল জিইসি মোড় হোটেল মেরিডিয়ান এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগর এর সম্মানিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট লোকমান হায়দারের সভাপতিত্বে এবং কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম এর পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সেলিম চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, অতিরিক্ত জেলা পিপি, হাটহাজারী পৌরসভার কৃতি সন্তান এ্যাডভোকেট রিয়াদ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল এর সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল হুদা জাহাঙ্গীর, সহ-সভাপতি কর আইনজীবী ওসমান হায়দার, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তারেক মহসীন, সহ-সভাপতি এড. সোহরাব আলী খান, বিশিষ্ট ব্যাবসায়ী সহ সহ-সভাপতি তারেক মহসিন, সহসভাপতি হাবিবুর রহমান, সংগঠনিক সম্পাদক কাজী আনছারুন হক, অর্থ সম্পাদক এড. কে এম গোলজার হোসেন, প্রচার সম্পাদক এস এম মামুনুর রহমান, সহ- প্রচার সম্পাদক সাইফু উদ্দীন এবং অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের জন্য সংগঠনের এর সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তারেক মোহসীন ডিনার এর ব্যবস্থা করেন।









