সুরের মূর্ছনায় চারুতা সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান চারুতা সংগীত একাডেমির গৌরবময় ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে| ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ০৪ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সুর ও ছন্দের এক অপূর্ব মেলবন্ধনের মধ্য দিয়ে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী এবং সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানের শুরুতে গ্যালারি হলে চারুতা সংগীত একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিশেষ চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়| ˆশল্পিক তুলির আঁচড়ে ফুটে ওঠা ˆবচিত্র্যময় ছবিগুলো উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে| দুই শতাধিক ছবির এই বিশেষ প্রদর্শনীটি শনিবার ও শুক্রবার গ্যালারি হলে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে|

চিত্র প্রদর্শনী শেষে অনিরুদ্ধ মুক্তমঞ্চে মূল অনুষ্ঠানের সূচনা হয়| সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| এরপরই মঞ্চে পরিবেশিত হয় মনোমুগ্ধকর দলীয় নৃত্য, যা পুরো আয়োজনে এক উৎসবমুখর আবহ ˆতরি করে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওমর কায়সার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী ছানোয়ার আহমেদ (লাভলু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ˆসয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ|
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুতা সংগীত একাডেমির নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি| বাচিক শিল্পী এহতেশামুল হকের সাবলীল সঞ্চালনায় এই আয়োজনে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত নৃত্যশিল্পী ও প্রশিক্ষক অধ্যক্ষ ফজল আমিন শাওন|
অনুষ্ঠানে বক্তারা একাডেমির বিগত দুই দশকেরও বেশি সময়ের অবদানের কথা স্মরণ করেন এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন| একাডেমির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন| বক্তারা আরো বলেন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যখন নিরবচ্ছিন্নভাবে ২৭ বছর পার করে, তখন সেটি কেবল একটি প্রতিষ্ঠান থাকে না বরং একটি আলোকবর্তিকায় পরিণত হয়| চারুতা সঙ্গীত একাডেমি চট্টগ্রামের আকাশ সংস্কৃতির যুগেও শুদ্ধ সুর ও কৃষ্টির চর্চা ধরে রেখেছে যা সত্যিই প্রশংসার দাবিদার|
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়| পরিশেষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন|

মন্তব্য করুন