ছাত্র-ছাত্রীদের মাঝে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র বই বিতরণ কর্মসূচি

নিউজগর্ডেন ডেস্ক: কর্ণফুলি উপজেলা, বড়উঠান মৌলভী বাড়ী আশে পাশের এলাকায় “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” উদ্যোগে ০৩ জুলাই ২০২৬ ইং তারিখে দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান।
এতে উপস্থিত ছিলেন কর্ণফুলি উপজেলা বিএনপি নেতা মোঃ মাইমুনুল হক খান, ফাউন্ডেশনের সচিব মোঃ রেজাউল হক খান, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক খান, মোহাম্মদ মিজানুর হক খান, মোঃ বদরুদ্দিন খান, চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার’র বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন খান টিপু, নুরুল আবছার, সৈদয় নূর, মোঃ আবছার, মোঃে জেবল প্রমুখ।
বই ও শিক্ষা সামগ্রী যাদের দেওয়া হয় নবম, ৭ম, ৬ষ্ঠ ও ৫ম শ্রেণি ছাত্র-ছাত্রী যথাক্রমে-ফাহমিদা সুলাতা জেরিন, মোছাম্মৎ লিজা আক্তার, পায়েল দে, সাবন্তি দে, প্রিতী দে, তানবির হাসান, রিয়াদুল ইসলাম ও আবেদুল ইসলামসহ আরো অনেকে।
মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন, “শিক্ষাই জাতির মেরুদ-”। এটি কেবল পুঁথিগত বিদ্যা বা ভালো চাকরির উপায় নয়, বরং ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ, নৈতিক চরিত্র গঠন ও কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই। প্রকৃত শিক্ষা কেবল আমাদের পড়া-লেখা শিখায় না বরং আমাদের বিনীয়, সৎ ও দায়িত্বশীল হতে শিখায়।
এতে আমাদের ভালো ও মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে।তিনি সবাইকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য বলেন। এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। মাইমুনুল হক খান বলেন-টাকার অভাবে অজয় গাঁয়ে অনেক পরিবারের ছেলে-মেয়েরা পড়ালেখা ছেড়ে দিয়েছে।
বই ও শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র-ছাত্রীরা উপকৃত হলো।সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান-এর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা।মনছুরুল হক খান বলেন, জ্ঞান অর্জন করা ফরজ।
তাই মোহাম্মদ মোকাম্মেল হক খানের মতো বিত্তবানরা বই ও শিক্ষা সামগ্রী নিয়ে এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে।”

মন্তব্য করুন