বন্দরে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান আজ বন্দর থানার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় শ্রমিক পরিবারের মাঝে শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও উপহার সামগ্রী বিতরণ করেছেন।

বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া।

এস এম লুৎফর রহমান‌ বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শ্রমজীবী মানুষকে। তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক, সামাজিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সরকারকে বন্যাদুর্গত শ্রমিকদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আব্দুর রহিম পাঠান ও রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আজিম উদ্দিন, শ্রমিকনেতা জাহিদ হাসান, পারভেজ প্রমুখ।

মন্তব্য করুন