বান্দরবানে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ বিতরণ করছেন ইউএনও

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের টানা ৮দিনের বর্ষনে বান্দরবান সদরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর এতে আশ্রয় কেন্দ্র ছাড়াও বহুতল ভবনে আটকা পড়েছে কয়েকশ পরিবার। আশ্রয় কেন্দ্রের পাশাপাশি বন্যা কবলিত এসব এলাকায় নারী হয়েও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন।

সরেজমিন দেখা গেছে, বন্যায় বহুতল ভবনে আটকে পড়াদের নৌকায় করে ত্রাণ নিয়ে বহুকস্টে তাদের মাঝে বিতরন করছেন। এমনকি পুরাতন টিনের চালেও উপর দিয়ে হেটে গিয়েও ত্রাণ বিতরন করেছেন তিনি। যেকোন মূহুর্তে টিনের চাল ভেঙ্গে গিয়ে মারাত্মক ভাবে আহতও হতে পারতেন। অথচ জীবনের তোয়াক্কা না করে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এ বিষয়ে বান্দরবানের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি একজন নারী হয়েও যেভাবে জীবনের ঝুকি নিয়ে ত্রাণ বিতরন করেছেন তা আসলেই প্রশংসনীয়। এত ঝুকি অতীতে কোন কর্মকর্তা নিয়েছেন কিনা আমার জানা নেই।

আর্মি পাড়ার বাসিন্দা মুছা হাওলাদার বলেন, আমি নিজেও দেখেছি, ওনি যেভাবে বন্যার পানির উপর দিয়ে গিয়ে মানুষের পুরাতন টিনের চাল বেয়ে তা আসলেই অনেক কস্টের এবং ঝুঁকিপূর্ণ। আমি এর প্রশংসা না করে পারছিনা। একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

এবিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, আমি চেষ্টা করেছি বন্যা কবলিত প্রতিটি পরিবার যেন ত্রাণ পায়। তাই নিজেই ঝুঁকি নিয়ে ত্রাণ বিতরন করেছি। এরপরেও অনেকে না পেয়ে থাকতে পারে। তাদেরও খোঁজ খবর নিয়ে সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য করুন