
নিউজগার্ডেন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ভোটার হওয়ার জন্য ১৫ দিনের বিশেষ সুযোগ দিয়েছে নতুন ভোটার হওয়ার শেষ সময় জানাল ইসি।
নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে। আর মাত্র ১৫ দিন সময় রয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
নির্ধারিত সময়ের আবেদন যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে।
নির্বাচন কমিশন তথ্যের জানা যায় ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা ৩১ জুলাইয়ের মধ্যে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন। ভোটার তালিকাভুক্তির সময়সূচি ও অন্যান্য তথ্য চূড়ান্ত তালিকা প্রকাশ ৩১ আগস্ট।
নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নতুন খসড়া তালিকা প্রকাশ ৯ আগস্ট, যা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা নির্বাচন অফিসে প্রদর্শিত হবে। ভুল সংশোধন /নাম অন্তর্ভুক্তি আবেদনে খসড়া তালিকায় নাম না থাকলে বা কোনো ভুল তথ্য থাকলে ২৪ আগস্টের মধ্যে আবেদনের সুযোগ রয়েছে।








