মেরিন একাডেমি কলেজে জুলাই শহীদ দিবস উদযাপিত

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজে বাংলার বীর শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস উদযাপিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্কুল শাখার উদ্যোগে অ্যাসেম্বলি মাঠে এবং কলেজ শাখার উদ্যোগে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে বাংলার বীর শহীদদের স্মরণে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্কুল শাখায় সিনিয়র শিক্ষক রাজলক্ষ্মী সরকার ও কলেজ শাখায় বাংলা বিভাগের প্রভাষক ইয়াছির আরাফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আকিমুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুদ পারভেজ সোহেল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সিমাউল ফিরদাউসী, গণিত বিভাগের প্রভাষক মোঃ আনোয়ার হোছাইন, মোঃ আনছার উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক যুবরাজ চন্দ্র দাস, মোঃ বদিউল আলম, জয়িতা চক্রবর্তী, মোরশিদ মোড়ল। মোনাজাত পরিচালনা করেন উত্তর বন্দর বায়তুচ্ছালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিন।

মন্তব্য করুন