চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে বহদ্দারহাট ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর রহদ্দরহাটের ফুটপাতে চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার এবং আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং সাধারণ পথচারীরা। এটি দীর্ঘদিনের ও অত্যন্ত যৌক্তিক দাবি। দেশের বিভিন্ন শহরের ফুটপাতগুলোতে “লাইনম্যান” বা স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে হকারদের জিম্মি করে দৈনিক ও মাসিক ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করা হয়, যা সাধারণ মানুষের কেনাকাটার খরচ বাড়িয়ে দেয় এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়।
নগরীর ফুটপাতগুলো চাঁদাবাজি সিন্ডিকেটের কাছে জিম্মি। যার কারণে বার বার উচ্ছেদ অভিযান চালিয়েও দখল মুক্ত করা যাচ্ছে না। সকালে উচ্ছেদে করলে সন্ধ্যায় আবার চলে যায় সিন্ডিকেটের দখলে। সিটি করপোরেশন ও সরকারের প্রচেষ্টাতেও দখলমুক্ত হচ্ছে না।
ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সারাদেশে লাগামহীন চাঁদাবাজি ও এর নেপথ্যের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিন দিন জোরালো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘টাকা দিয়ে দোকান বসাইছি, আবার প্রতিদিন চাঁদাও দিতে হয়। এখানে বসার জন্য প্রতিদিন টাকা দিতে হয়। তবে বেশিরভাগ দোকানিরা বলছেন, চাঁদা দিয়ে দোকান করতে হলেও আমাদের ব্যবসা তো হয়। ছেলে-সন্তান নিয়ে দুইমুঠো ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারি। মানুষও হাঁটুক, আমাদেরও ব্যবসা হোক।
স্বরাষ্ট্রমন্ত্রীর শরণাপন্নে বহদ্দারহাট ফুটপাতে দিন দিন চাঁদাবাজি বেড়েই যাচ্ছে বিগত স্বৈরশাসক আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন যেভাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হয়েছিল ঠিক তাদের মাধ্যমেই চাঁদগাও থানা বহদ্দারহাট কিছু স্থানীয় নেতাদের সহযোগিতায় আগের মত হকারদের কাছ থেকে চাঁদাবাজি হচ্ছে প্রতিদিন।
এখন প্রতি দোকান থেকে ১৫০ থেকে ২শত টাকা চাঁদা আদায় করা হচ্ছে আওয়ামী শাসন আমলের চিহ্নিত চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসী ১) সোহেল, ২) এসরারুল, ৩) জসিম প্রকাশ ফ্রুট জসিম, ৪) নেজামুদ্দিন, ৫) তোয়ান, ৬) আলমগীর সহ আরো ৭ থেকে ৮ জনের মাধ্যমে প্রতিদিন চাঁদা আদায় করা হয়।
ফ্রুট জসিম আওয়ামী লীগের দোসর সাবেক মেয়র রেজাউল করিমের সাথে একই মামলার আসামি এবং ৬ নং পূর্ব ষোল শহর ওয়ার্ড যুবলীগের অর্থ সম্পাদক যাহার মামলা নং ৮০০৩ (৫) মামলার তারিখ ১১ (১১) ২০২৪ ইংরেজি ৬ নাম্বার আসামি। ইহা ছাড়া জসিম প্রকাশ ফুট জসিম নেজামুদ্দিন তোওয়ান আলমগীর আরো অনেকের নামে চান্দগাঁও থানায় অভিযোগ করা হয় তাহাতেও কোন সুফল আসেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শাখা ২ ঢাকার স্মারক নং ১৩০৬ ৪/১২/২০২৫ পুলিশ হেডকোয়ার্টার ঢাকার স্মারক নং ৩১০৭ ১০/১২/২০২৫ পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রামের স্মারক নং সিএমপি অপরাধ অপ আর ১৪৬৪ এবং ১৩/১২/২০২৫ উপ পুলিশ কমিশনার (উত্তর) সিএমপি চট্টগ্রামের স্মারক নং ৬৮১/পি পি এন এ অভিযোগ করা হয় তাহাতেও কোন সুফল পাওয়া যায়নি।
এমতা অবস্থায় বহদ্দারহাট ফুটপাতের হকারেরা নির্যাতন সহ্য করে আসতেছে। অতিসত্ত্বর চিহ্নিত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে, তা না হলে বহদ্দারহাট ফুটপাত ব্যবসায়ীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই চাঁদাবাজ চক্রের হাত থেকে বাঁচতে বহদ্দারহাট এলাকার নিরীহ ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে।

মন্তব্য করুন