পরিবহন খাতে অতিরিক্ত কর আরোপ কস্ট অব ডুয়িং বিজনেস বাড়িয়ে দেবে: চেম্বার সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: ট্রাক ও কাভার্ডভ্যানে চলতি অর্থবছরে অতিরিক্ত কর আরোপ করার ফলে ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পাবে এবং সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যে। সরকার যেখানে মূল্যস্ফীতি এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর চেষ্টা করছে সেখানে এ খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স […]
পতেঙ্গায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পতেঙ্গা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানবিক কর্মসূচির মাধ্যমে তিনি ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন। রোববার (১৯ জুলাই) দুপুরে নগরীর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাটঘর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত […]
ড. আলী আফজালকে ফুল দিয়ে বরণ করে নেন রিহ্যাব চট্টগ্রাম

নিউজগর্ডেন ডেস্ক: রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রনে পরিচিতি ও আলোচনা সভা গতকাল বিকাল ৪ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনল অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল। এর পূর্বে বিকাল […]
ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার সব সরকারি দপ্তর ও সরকারি আবাসিক ভবনের ছাদে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে কর্মসূচিতে ভালো পারফরম্যান্স দেখানো দপ্তরকে […]
চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে বহদ্দারহাট ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর রহদ্দরহাটের ফুটপাতে চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার এবং আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং সাধারণ পথচারীরা। এটি দীর্ঘদিনের ও অত্যন্ত যৌক্তিক দাবি। দেশের বিভিন্ন শহরের ফুটপাতগুলোতে “লাইনম্যান” বা স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে হকারদের জিম্মি করে দৈনিক ও মাসিক ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করা হয়, যা সাধারণ মানুষের কেনাকাটার খরচ […]
ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে: চসিক মেয়র

নিউজগর্ডেন ডেস্ক: সাম্প্রতিক টানা রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কার করে নাগরিক দুর্ভোগ কমানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বৃষ্টি-পরবর্তী সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি […]
আসামি, সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী সাবেক অথরাইজড অফিসার-১ মোহাম্মদ হাসানকে ঘিরে দীর্ঘদিনের দুর্নীতি মামলা, প্রশাসনিক ব্যবস্থা, দায়িত্ব থেকে অপসারণ এবং নতুন করে উত্থাপিত নানা অভিযোগে আবারও আলোচনায় এসেছে সংস্থাটির অভ্যন্তরীণ জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো। উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, সরকারি অর্থের অপব্যবহার, ক্ষমতার অপপ্রয়োগ, নকশা অনুমোদনে অনিয়ম এবং আওয়ামী লীগ সরকারের […]