জুলাই স্মরণে ‘৩৬ জুলাই’ পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

নিউজগার্ডেন ডেস্ক: জুলাই স্মরণে ঘোষিত ‘৩৬ জুলাই’ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি সভা আজ (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় শাহ আমানত মার্কেটস্থ চট্টগ্রাম মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নেজামতে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, জাতীয় গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ এবং খেলাফত আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, এলডিপি চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু সাঈদ, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানী, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলনা মোস্তাফা কামাল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর নির্বাহী কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ আজাদী।

বক্তারা জুলাই স্মরণে ঘোষিত কর্মসূচিসমূহ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে ঐক্য, গণসচেতনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের সকল সহযোগী সংগঠনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন