এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান। গত ১৯ জুলাই রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্মারক নং-৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬(অংশ-১).৭৫৮ মূলে সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়। উল্লেখ্য […]

ব্যবসায়ীদের যৌক্তিক দাবী আদায়ে পাশে থাকবে চিটাগাং চেম্বারঃ সিনিয়র সহ-সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: ব্যবসায়ীদের যেকোন যৌক্তিক দাবীতে চিটাগাং চেম্বার পাশে থাকবে বলে মন্তব্য করেছেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী। ২২ জুলাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন’র চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন-দেশকে বায়ু দূষণ থেকে মুক্ত করতে বিএনপি সরকার ২০০১ থেকে ২০০৬ মেয়াদে […]

স্বল্পমূল্যের প্যাকেজিং ভোজ্যতেল সহজলভ্যকরণের দাবি

নিউজগর্ডেন ডেস্ক: স্বল্প আয়ের মানুষের ভিটামিন ও পুষ্টির ঘাটতি পূরণে ন্যায্যমূল্যে ছোট পরিমাপের প্যাকেটজাত ভোজ্যতেল বাজারে সহজলভ্য করার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকারকর্মী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, খোলা ভোজ্যতেল ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই নিরাপদ, মানসম্মত ও পুষ্টিগুণসম্পন্ন ভোজ্যতেল সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে ছোট পরিমাপের প্যাকেজিং চালু করা সময়ের […]

গ্লিওমা চিকিৎসায় এভারকেয়ার হসপিটালের অভূতপূর্ব সাফল্য

[চট্টগ্রাম, ২২ জুলাই, ২০২৬) বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় প্রথমবারের মত মাইলফলক স্থাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। জটিল ম্যালিগন্যান্ট ব্রেইনস্টেম গ্লিওমা (Malignant Brainstem Glioma)-এ আক্রান্ত ১৮ বছর বয়সী এক তরুণ রোগীর সফল চিকিৎসা সম্পন্ন করেছে হাসপাতালটি। সক্রিয় ভেন্টিলেটর সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) থাকা অবস্থায় ৩০টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন করার এই চিকিৎসা বাংলাদেশে প্রথম। এ উপলক্ষে আজ (২২ […]

রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু উদ্ধার, আটক ৩

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) এর সার্বিক দিকনির্দেশনায়, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন (পিপিএম) এর তত্ত্বাবধানে, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সমন্বিত অভিযানে শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন-কে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণের ঘটনায় […]

জুলাই স্মরণে ‘৩৬ জুলাই’ পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

নিউজগার্ডেন ডেস্ক: জুলাই স্মরণে ঘোষিত ‘৩৬ জুলাই’ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি সভা আজ (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় শাহ আমানত মার্কেটস্থ চট্টগ্রাম মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ […]