চবি শিক্ষককে চট্টগ্রাম বন্দর কলেজে সংবর্ধনা

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম বন্দর কলেজ। বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠান ২৯ জুলাই বেলা সাড়ে ১১ টায় কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর কলেজের উচ্চতর গণিত বিভাগের প্রভাষক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সহ-সম্পাদক ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক গাজী আকবর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মিতালী পালিত।

সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রতিষ্ঠাকালীন প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আকতার, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মো. বেলাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক জাহেদুল হক পলাশ ও মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র সাকিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আহমদ ইমরানুল আজিজ চট্টগ্রাম বন্দর কলেজে তার দীর্ঘদিনের অধ্যাপনা সময়ের স্মৃতিচারণ করে সকলের আন্তরিক ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের অধ্যক্ষসহ অন্যান্য সহকর্মীরা তার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মন্তব্য করুন