ইউজিসি চেয়ারম্যানের সাথে চুয়েট’র নবযিুক্ত ভিসির সাক্ষাৎ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
আজ ২ আগস্ট, ২০২৬ খ্রি. রোববার ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ের সময় উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণার মান আরো বৃদ্ধি, ইন্টারন্যাশনাল কোলাবোরেশনসহ চুয়েট-এর সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন