মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্যও পালিয়েছিল শেখ হাসিনা: ডা: মেয়র শাহাদাত 

মোঃ ছরওয়ার কামাল:২০০৬ সালের ১/১১ সরকারের সময় মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের জন্য পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা:শাহাদাত হোসেন।

জুলাই অভ্যুত্থান দিবসে চট্টগ্রাম মেডিকেল ম্যাগাজিন উন্মোচনকালে  চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা: শাহাদাত হোসেন এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট)   চট্টগ্রাম মেডিকেল কলেজ এর শাহ আলম বীর উত্তম মিলনায়তনে জুলাইযোদ্ধা সম্মাননায় এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, এটি ছিল ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফল। তাই এ আন্দোলনকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ধারণ করা উচিত।

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ধারাবাহিকতায় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন মাত্রা লাভ করে। বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছেন।

মেয়র বলেন, গত ১৭ বছর ধরে যুদ্ধ ছিল ফ্যাসিস্ট বিরুদ্ধে। এ জুলাই একক সংগঠনের নয়, জুলাই সবার।

এ সময় চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য  আবু সুফিয়ান বক্তব্য বলেন,  জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে।  সরকার শেখ হাসিনাকে নিয়ে আসা ভারত সরকারকে চিঠি দিয়েছেন।

এসময় বক্তব্য চট্টগ্রাম মেডিকেল কলেজ’র অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জসিম উদ্দিন, পরিচালক ব্রি.জে. মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাব সভাপতি ডা: তমিজ উদ্দিন।

মন্তব্য করুন