
নিউজগার্ডেন ডেস্ক: চিটাগাং চেম্বারের উদ্যোগে ব্যবসা ক্ষেত্রে ব্যবহারিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, কিভাবে এআই টুলস ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের কার্যক্রমকে আরো কম সময়ে সহজ ও গতিশীল করা যায় সে সম্পর্কে “ইউর বিজনেস ইন দ্যা এআই এজ” শীর্ষক সেমিনার ০৬ আগস্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন চিটাগাং চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন-বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোনো বিলাসিতা নয়, বরং টেকসই ব্যবসা পরিচালনা এবং বৈশ্বিক অঙ্গনে টিকে থাকার অন্যতম প্রধান পূর্বশর্ত। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিগ ডেটা প্রসেসিং, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, অটোমেশন এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিশ্বজুড়ে ব্যবসার প্রথাগত ধারাকে আমূল বদলে দিয়েছে। তিনি আরও বলেন-চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের বিভিন্ন নীতিগত সহায়তা প্রদানের পাশাপাশি কিভাবে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা যায় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চেম্বার এ ধরণের সেমিনার আয়োজন করছে। ভবিষ্যতেও চেম্বার সদস্যদের এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে ডাটাসফট নেক্সট সভাপতি এম মঞ্জুর মাহমুদ বলেন- বর্তমান দৈনন্দিন জীবন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কোন বিকল্প নেই। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে দূরে না থেকে বরং বৈশি^ক ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, অর্থ ও সময় সাশ্রয় এবং ব্যবসায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনে এআই এর ব্যবহার নিশ্চিত করার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, চিটাগাং চেম্বার অতীতেও বিভিন্ন ইনোভেটিভ উদ্যোগ গ্রহণ করেছিল। বর্তমানেও সবচেয়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করতে যাচ্ছে চিটাগাং চেম্বার। যার ফলে এ অঞ্চলের ব্যবসায়ীরা উপকৃত হবে। তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার আয়োজনে চেম্বারকে সহায়তার আশ^াস প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে চিটাগাং চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, সরোয়ার আলম খান উপস্থিত ছিলেন। সেমিনারে চট্টগ্রামের আরএমজি, স্টিল, লজিস্টিক্স, ব্যাংক ও সাইবার সিকিউরিটি সলিউশন, শিপিং এবং ফাইন্যান্সিং কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।









