“ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ” বিষয়ে আলোচনা সভা শুক্রবার

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের তৃতীয় দিনে “ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ” বিষয়ে আলোচনা সভা আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি ও সাঈদ আল নোমান সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন