
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ শফিউল আলমের আপন ছোট ভাই চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) এডভোকেট খোরশেদ আলম বেলালের সহধর্মিণী মিসেস নাসিমা আক্তারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মিসেস নাসিমা আক্তার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা নাসিমা আক্তার গত ৩ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে প্রায় ৮-১০ ঘণ্টার ব্যবধানে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। দীর্ঘ ৫ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।
মরহুমা নাসিমা আক্তারের নামাজে জানাজা আজ শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়াস্থ ভুঁইয়া গাজী জামে মসজিদে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।









