১২ দিন ব্যাপী ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

নিউজগার্ডেন ডেস্ক: বিশ্বমানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)’র দুনিয়ায় আগমন হয়েছিল সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। তাঁর এই আগমনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। প্রতি বছরের ন্যায় এবছরও ১২ দিন ব্যাপী মাহফিলের আয়োজন করার উদ্যাগ গ্রহণ করেছি। আসন্ন পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দুই দিন সরকারি ছুটির কার্যত্রম করার জন্য আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট’র পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমীনে মিল্লাত, কুতুবে ওয়াক্ত, ফকিহে বাঙ্গাল, পীরে কামেল মুফতি আল্লামা শাহসুফী আলহাজ্ব কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র প্রতিষ্ঠিত আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট বাংলাদেশ’র আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) সমাবেশ মহাসমারোহে পালনের লক্ষ্যে আগামী ১৩ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১২ দিনব্যাপী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) সমাবেশ যাতে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন হয় সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
গত ৫ আগস্ট ২০২৬ ইং বুধবার হযরত বায়েজিদ বোস্তামী(রহ.) মাজার শরীফ সংলগ্ন শাহী জামে মসজিদে এক প্রস্তুতি সভায় আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় জালালাবাদ কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য, জানশীনে আমিনে মিল্লাত পীরে তরীক্বত আলহাজ¦ শাহ্সূফি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, আলহাজ¦ হাফেজ মাওলানা সিব্বির আহমেদ ওসমানী, মাওলানা মুহাম্মদ আজিজুল হক হোছাইনী, মাওলানা আব্দুল্লাহ আল নিশান, মুহাম্মদ নাজিমুল হাসান, মুহাম্মদ আবদুর রহমান সওদাগর, শাহাদাত হোসাইন, মুহাম্মদ ইমরুল সেলিম মিনু সহ অসংখ্য ভক্ত আশেক উপস্থিত ছিলেন। পরিশেষে, দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম, মোনাজাত ও তাবরুক প্রদানের মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

মন্তব্য করুন