তাহের চৌধুরী চট্টগ্রাম নাগরিক ফোরাম মহাসচিব ও যুগ্ম মহাসচিব কামরুল

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নাগরিক ফোরামের এক সভা গত ৯ আগস্ট রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। সভায় ২০১৫ সাল থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্ম কান্ড তুলে ধরে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নগরবাসীর অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যা সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ফোরামের মহাসচিব হিসেবে সমাজসেবক আবু তাহের চৌধুরী এবং যুগ্ম-মহাসচিব হিসেবে লেখক-সংগঠক মো. কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়।
সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করা, যানজট নিরসন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন ইস্যুতে জনগণকে সচেতন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং সিডিএর মাস্টার প্ল্যান সংশোধন বা নতুন মাস্টার প্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান সঙ্গীতশিল্পী শাহরিয়ার খালেদ, অ্যাডভোকেট আবুল হাশেম, রাজনীতিক মিতুল দাশগুপ্ত, কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মনসুর আলম, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন, মুজিবুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন