
ওসমান চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পত্যন্ত পাহাড়ি অঞ্চলের ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক আব্দুর রহমান ধোপাছড়ি ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীমউদ্দীন আহমেদ এর দেওয়া শিক্ষা সামগ্রী কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি।
পরিদর্শন কালে ইউএনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন।
শিক্ষা সামগ্রী হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ – উচ্ছাস দেখা যায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এই উদ্যোগকে শিক্ষক অভিভাবক ও স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব আলম শাওন ভূঁইয়া, ধোপাছড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য মুজিবুল হক খোকা, ইউপি সদস্য জয়নাল, ইউপি সদস্য লাকি আক্তার, চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ওসমান চৌধুরী, পশ্চিম ধোপাছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কারমিলা আন্নি, উত্তর ধোপাছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আছিয়া বেগম চৌধুরী, ধোপাছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।









