
আজ ১১ আগস্ট মংলবার দুপুর ২টায় বোয়ালখালীর ৪৪নং পি সি সেন সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী চক্রবর্তীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুন-উর-রশিদ,বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরণ্যে সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী ও শিবলু দাশ।
বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা উদীচি পালের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার, সংবর্ধীত বিদায়ী অতিথি শিল্পী চক্রবর্তী ,সহকারী শিক্ষিকা জয়শ্রী সেন,আফরোজা আবছার, শিক্ষক ইমাম হোসেন,শাহাদাত হোসেন, অভিভাবক সদস্য কায়সার হামিদ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়।









