
নিউজগার্ডেন ডেস্ক: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী পর্যটন হোটেল নেটং সংলগ্ন এলাকায় আজ ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার দুপুর ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।









