মেরিন একাডেমিতে বৃক্ষরোপন কর্মসূচি

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২৬ উদযাপন উপলক্ষ্যে এবং সরকারের নির্বাচণী ইশতেহারের জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ০১ ক্যাডেট ০২ গাছ শীর্ষক বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে একাডেমির ৬১তম ব্যাচের জুনিয়র ক্যাডেট মুসকান ও আসেফ তাহমিদের সঞ্চালনায় আব্দুস সালাম ক্যাডেট ব্লক প্রাঙ্গনে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মোঃ মনজুরুল কবীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নৌশিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী। এছাড়া এতে একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা/প্রশিক্ষক ও ক্যাডেটগণ উপস্থিত ছিলেন এবং আব্দুস সালাম ক্যাডেট ব্লক পাশে প্রায় ৩০০টি সুপারি গাছের চারা রোপন করেন।

মন্তব্য করুন