
নিউজগার্ডেন ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
এক অভিনন্দন বার্তায় চুয়েট ভিসি বলেন, “জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর প্রজ্ঞাবান ও বিচক্ষণ নেতৃত্ব দেশের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আমি প্রত্যাশা করি। দেশ ও মানুষের কল্যাণে তাঁর এই নতুন পথচলা সফল হোক-এই কামনা করি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে তিনি দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো মর্যাদাময় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ্য অভিভাবক হিসেবে ভূমিকা রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”









