
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এম.পি বলেছেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে এ খাতের উন্নয়ন করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও জোরদার হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণের মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।
আজ ২৩ আগস্ট (রবিবার) দুপুরে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে চান্দগাও থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুগ্ম-আহ্বায়ক ও চান্দগাও থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল আজিজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার আশরাফুল ইসলাম, মোঃ জাফর আহমদ। ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ ইলিয়াছ চৌধুরী, সদস্য সচিব হাজী ওসমান, ৪৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ নাছির, সদস্য সচিব হাজী মোঃ কামাল উদ্দিন, চান্দগাও থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, আরো উপস্থিত ছিলেন গাজী মো: ইদ্রিছ, মনজু, বেলাল, জামাল বস্তি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করায় দেশে মাছ উৎপাদনে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।









