ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজগর্ডেন ডেস্ক: ‘ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব’-এর এক আলোচনা সভা গত ২৯ আগষ্ট উত্তর ফটিকছড়ির নারায়নহাট জমজম রেষ্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা আহৃবায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালে গঠিত আহ্বায়ক কমিটিকে দ্বি-বার্ষিক সন্মেলনের মাধ্যমে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি রূপ দেওয়ার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের ইতিবাচক উন্নয়ন তুলে ধরার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আমন্ত্রিত অতিথি হিসেব উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান খলিল মাওলানা নিজাম উদ্দিন আহ্বায়ক কমিটি সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মজিবুল্লাহ চৌধুরী তুষার, ফজলুল করিম, এস এম ওসমান গনি, এম এ মালিক, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, হাকিম এমরান বিন জালাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জামাল, তারেক হোসেন, আবু তাহের আমরি সহ স্থানীয় আরও অনেক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটিকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে শিঘ্রই এই সম্মেলন প্রস্তুতি কমিটির তত্ত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আত্মপ্রকাশ করবে বলে সভা থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন