রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় যুবদলের স্বাগত মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর থানা ও ওয়ার্ড যুবদল পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল করেন।

উক্ত মিছিলের সভাপতিত্ব করেন মো: হাসান ও সঞ্চালনা করেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রধান অথিতি ছিলেন বায়েজিদ থানা যুবদল এর সি: যুগ্ন আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু এই সময় তিনি বলেন আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন—বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।

আমি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, মোঃ তারেক, মাসুদ, ফারুক, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন