ফটিকছড়ি নাজিরহাট হাসপাতাল এখনো ফ্যাসিষ্টদের দখলে!

নিউজগার্ডেন ডেস্ক: গতকাল ১০ সেপ্টেম্বর নাজিরহাট হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্হানীয় নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত নাজিরহাট হাসপাতালের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এ, কে, এম মহিউদ্দিন আজম তালুকদার বলেছেন, নাজিরহাট হাসপাতাল বিগত ১৭ বছর ধরে ফ্যাসিষ্টদের দখলে ছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও ফ্যাসিষ্টদের অন্যতম দোসর ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পলাতক নাজিম উদ্দীন মুহুরীর ভাই ডাক্তার জয়নাল আবেদীন মুহুরীর নেতৃত্ব নাজিরহাট হাসপাতাল ফ্যাসিষ্টদের সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে রয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতির অভিযোগ রয়েছে, সাধারণ জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে, টাকা ছাড়া রুগীদের সিট মিলে না, সরকারী ঔষধ বিভিন্ন ফার্মেসীতে বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে। এম্মুলেন্স চালক ৪/৫ হাজার টাকা ভাড়া ছাড়া রোগী চমেক হাসপাতালে পাঠায় না, একজন এম্বুলেন্স চালক হয়েও চট্টগ্রাম শহরেরে বায়জিদ থানার পাশে বিল্ডিং রেয়েছে, তার পরিবারের আত্মীয়স্বজন সহ মোট একেই পরিবারের পাচজন সদস্য উক্ত হাসপাতালকে বিভিন্ন পদে চাকুরীরত রয়েছে।
মহিউদ্দিন আজম আরো বেলেছন যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই সংঘবদ্ধ ফ্যাসিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে স্থানীয় এলাকাবাসীদেরকে সাথে নিয় চট্টগ্রাম জলা প্রশাসক, সিভিল সার্জেন এবং স্বাস্থ্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। যতোদিন পর্যন্ত এই দুর্নীতিবাজ নাজিরহাট হাসপাতালের ফ্যাসিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করা না হয় ততদিন পর্যন্ত স্হানীয় এলাকাবাসীরদেরকে সাথে নিয়ে বিভিন্ন কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। সকল প্রকার আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
গতকাল নাজিরহাট হাসপাতালের সামনে স্হানীয় নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন, হুমায়ুন চৌধুরী প্রকাশ ডন হুমায়ুন, এতে বক্তব্য রাখেন, এডভোকেট মহসিন, মাষ্টার আফসার উদ্দিন চৌধুরী, আসাদ কাজল, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন