চট্টগ্রাম বিআরটিএ-তে এক দালালের কারাদণ্ড

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১১-এর অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে একজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ, চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত হলেন চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মনজুর আলম (৬৫)।

একদিকে হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরীহাটে অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন।

মন্তব্য করুন