তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

নিউজগর্ডেন ডেস্ক: আগামীকাল ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস (ওয়ার্ল্ড লাং ডে) ২০২৬। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘এ লাইফটাইম অব লাং হেলথ’। ফুসফুস ও শ্বাসতন্ত্র সংক্রান্ত অসুস্থতা বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা ও অ্যাজমাসহ বিভিন্ন গুরুতর ফুসফুস রোগের ঝুঁকি বাড়ায়। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’ অনুযায়ী দেশে মৃত্যুর শীর্ষ কারণসমূহের প্রথম ৫টির মধ্যে ২টিই ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

মন্তব্য করুন