
নিউজগর্ডেন ডেস্ক: সামুদ্রিক নীতিমালা ও আর্ন্তজাতিক অঙ্গীকারকে কাযকর বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, দক্ষ টেকসই ও উৎকর্ষভিত্তিক মেরিটাইম সেক্টর গড়ে তুলতে হবে।
নিউজগর্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ওয়ার্ল্ড মেরিটাইম দিবস উদযাপিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর ফজলার রহমান, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্যাপ্টেন কাজী আলী ইমাম, কমডোর এ এন এম দিদারুল আলম, শিপিং মাস্টার মীর আফতাবুল কাউসার, নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ আনাম চৌধুরী, বাংলাদেশ মেরিন একাডেমি এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট নৌপ্রকৌ. মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে দেশি-বিদেশী শিপিং কোম্পানীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ১ম পর্বে অতিথিবৃন্দ প্যারেড গ্রাউন্ডে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, র্যালি ও বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে অতিথিবৃন্দ শহিদ লিয়াকত আলী ক্যাডেট ব্লকের সামনে এ কে এম নুরুল আমীন স্কোয়ারে কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বক্তারা বলেন একাডেমির ক্যাডেটদের মাধ্যমে অর্জিত বৈদেশিক আয় ও রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাখছে।









