উত্তর কাট্টলিতে রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উত্তর কাট্টলিতে রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদনিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলির জনস রোড এলাকায় রেলওয়ের সিজিপিওয়াই-ফৌজদারহাট শাখা রেললাইনের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের উদ্যোগে এ অভিযান শুরু হয়। অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ সময় রেললাইনের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, নার্সারিসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, রেলওয়ের ৬/৩ থেকে ৬/৪ নম্বর পিলার পর্যন্ত রেললাইনের উভয় পাশে ১২৫ ফুট জায়গাজুড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মাধ্যমে অবৈধভাবে দখল করে রাখা রেলওয়ের ভূমি দখলমুক্ত করা হয়।

রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা এবং রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

 

মন্তব্য করুন