উত্তর পাহাড়তলীতে বিনামূল্যে খৎনা ও কর্ন ছেদন

নিউজগর্ডেন ডেস্ক: মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা ও কর্ন ছেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অত্র ওয়ার্ডের পাহাড়তলী গার্লস স্কুলে আজ ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড গাউছিয়া হক কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার সাইফুদ্দিন মাহমুদ মাসুদ সমাজসেবক শাহরিয়ার জিয়া ডাক্তার শাহাদাত হোসেন কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুজ্জামান মহানগর সমন্বয়ক মোহাম্মদ আক্তার মিয়া, মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভুট্টো, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ নুরুল আফসার, মোঃ রাজু, মোহাম্মদ আজিজ চৌধুরী, মোহাম্মদ মুরাদ মোহাম্মদ জামাল, মোঃ সুজন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে একশত বিশ জন বাচ্চাকে বিনামূল্যে সুন্নতে খৎনা ও ১৫০ জন মেয়েকে কর্ন ছেদন করা হয়।

মন্তব্য করুন