উত্তর পাহাড়তলীতে বিনামূল্যে খৎনা ও কর্ন ছেদন

নিউজগর্ডেন ডেস্ক: মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা ও কর্ন ছেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অত্র ওয়ার্ডের পাহাড়তলী গার্লস স্কুলে আজ ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড গাউছিয়া হক কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ […]

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই মুখ্য: মেয়র ডা. শাহাদাত

নিউজগর্ডেন ডেস্ক: স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ রোগের বিষয়ে নারীদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার […]

বিএনপির সংসদ সদস্য মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

নিউজগর্ডেন ডেস্ক: ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলেছে, মিষ্টিকে রোববারের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ দেওয়া […]

কক্সবাজারের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

নিউজগর্ডেন ডেস্ক: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ। বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে আজ ১ অক্টোবর ২০২৬ সকাল ৮ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন […]

গোলপাহাড় মোড় থেকে জিইসি পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে চসিকের উচ্ছেদ অভিযান

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ এ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অভিযানকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া […]