
নিউজগর্ডেন ডেস্ক: বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
এক শোকবার্তায় আবু সুফিয়ান বলেন, আবুল কালাম আবু ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ও জনবান্ধব জনপ্রতিনিধি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বোয়ালখালীর মানুষের কল্যাণে এবং বিএনপির রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, আবুল কালাম আবুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের পাশাপাশি বোয়ালখালীর সর্বস্তরের মানুষ একজন প্রিয় ও জনবান্ধব নেতাকে হারালেন।
সংসদ সদস্য আবু সুফিয়ান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুম আবুল কালাম আবুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।









