কক্সবাজার শাহপরীতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ

নিউজগর্ডেন ডেস্ক: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের শাহপরীতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। আজ (বুধবার) ৭ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় আজ ৭ অক্টোবর ২০২৬ সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ হতে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন