
সম্প্রতি বাংলাদেশের জনমুখী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান আলহাজ্ব সাফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যে চার শতাধিক ব্যক্তিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাতকানিয়ার কেরানীহাট সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি কমপ্লেক্সে আলহাজ্ব সাফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা-মক্তব, এতিমখানা ও কেয়াফখানার প্রতিষ্ঠাতা বাশার গ্রুপ ও হোটেল সী-ওয়ার্ল্ড এর চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশিদ দাশ পুরকায়স্থ। তিনি বলেন, মাদক মুক্ত, ইভটিজিং মুক্ত সমাজ বিনির্মাণে সুশিক্ষার কোন বিকল্প নাই। তোমরা শিক্ষার ছোট গণ্ডি পেরিয়ে বৃহৎ গণ্ডিতে পা দিয়েছে। আগামীতে তোমাদের আরো ভালো রেজাল্ট করে শিক্ষার উচ্চ ধাপে যেতে হবে।
সভাপতির বক্তব্যে জনাব আলহাজ্ব আবুল বশর আবু বলেন, এই ট্রাস্ট প্রতিষ্ঠা করার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য নিজের অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে সরকারের পাশাপাশি নিজেকে সামিল রাখা। এই ট্রাস্টের অধীনে চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক স্কুল-কলেজ, মাদ্রাসা-মক্তব, এতিমখানা ও হেফজখানা পরিচালিত হয়। আমি মনে করি একটি ধান গাছ রোপন করলে ৯০ দিনে ফলন পাওয়া যায়, একটি কফি গাছ রোপন করলে ১০ থেকে ২০ বছর ফল দেয়, আর একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলে যুগ যুগ ধরে তার সুফল পাওয়া যাবে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর “করো কাজ পড়বো দেশ সবার আগে বাংলাদেশ”—তাই ধারাবাহিকতায় শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি তথ্য আমাদেরকে এগিয়ে যেতে হবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের থেকে বেড়িয়ে আসবে আগামী দিনের দেশ পরিচালনার কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী। সুতরাং তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের অবস্থান তৈরি করে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। বক্তব্যের শেষ প্রান্তে সভাপতির মহোদয় সাতকানিয়া উপজেলায় উক্ত ট্রাস্টের উদ্যোগে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ঘোষণা দেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার ও আলহাজ্ব রোকেয়া শামসুল ইসলাম মাহফুজ ট্রাস্ট এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলীম, সাতকানিয়া থানার ওসি তদন্ত জনাব সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. শফিউল্লাহ কুতুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আশীষ বরন দেব, জনাব মাওলানা নূরুল আলম ফারুকী, মোঃ হারুনুর রশিদ, মোঃ নুরুল আলম, জনাব আবুল হাশেম, জনাব আবুল হানিফ, আবুল কাদের রাসেল, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ পত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।









