চট্টগ্রামের পবিত্র মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান হবে না: এরশাদ উল্লাহ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। চট্টগ্রামের পবিত্র মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান হবে না। সাধারণ জনগণ ও শ্রমিকদের শান্তিতে রাখতে আমরা রাজপথে নেমেছি। কেউ যদি সাধারণ মানুষের রক্তচুষে খাওয়ার চেষ্টা করে কিংবা চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দোসররা যারা এখনও নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে এলাকা অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের হুশিয়ার করে দিচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। আমরা শান্তিময় ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে আমাদের কষ্টার্জিত টাকায় ভাগ বসাতে দেওয়া হবে না। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অলিগলিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে মিছিলপূর্ব গণপ্রতিরোধ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, মাদক, দখলদারিত্ব, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ ও প্রতিবাদ সভা ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ইউসুফের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সৈয়দ শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মোঃ জাফর আহমদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো বখতিয়ার, জাকির হোসেন, আব্দুল আজিজ, জানে আলম জিকু, মো: ইলিয়াছ শেকু, মো: হারুন সও, মো: আকতার সও. গোলজার, ম. হামিদ, মো: ইশা, হারুন, মন্জু, ইউনুস, বাদশা, জাহেদ,  ইলিয়াছ সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
পরে ১ কিলোমিটার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে শেষ হয়।

মন্তব্য করুন